
যশোরে আরো এক যুবলীগ কর্মীকে পুলিশ আটক করেছে। তিনি শহরের পুলিশ লাইন-সংলগ্ন টালিখোলা মোড় এলাকার বাসিন্দা।
সোমবার (২ নভেম্বর) গভীর রাতে তার নিজ বাড়ী হতে আটক করা হয়।
স্থানীয়রা জানান, সুমন শেখ যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি জেলা যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় ছাত্র-জনতা তাঁর দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এরপর থেকে তিনি দীর্ঘদিন এলাকায় ছিলেন না।
সুমনের বিষয়টি যশোরে রাজনৈতিক পরিচয়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকায় যুক্ত হয়েছে।
বিবার্তা/ইয়ানূর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]