নদী থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:২৯
নদী থেকে আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

‎টাঙ্গাইলের মির্জাপুরে ইউনুস আল মুর্শেদ (৪৮) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর ২৬) রাত সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।


​নিহত ইউনুস আল মুর্শেদ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাণ্ঠালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, মুর্শেদ নিয়মিত বাড়ির পাশে লৌহজং নদীতে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার বিকেলেও তিনি মাছ ধরতে নদীর ঘাটে যান। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা ঘাটে তাকে খুঁজতে যান। পরে সেখানে নদীতে তার ভাসমান লাশ দেখতে পান।​ তবে এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য ও নানা প্রশ্ন। স্থানীয় বাসিন্দা শামীনুর মিয়া জানান, ধর্মজাল দিয়ে মাছ ধরতে পানিতে নামার প্রয়োজন হয় না। তাছাড়া সন্ধ্যার ঠিক আগেও অনেকে তাকে মাছ ধরতে দেখেছেন। উদ্ধারের পর দেখা গেছে তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।


পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মুর্শেদ একজন দক্ষ সাঁতারু ছিলেন। বুক সমান পানিতে ডুবে তার কীভাবে মৃত্যু হতে পারে, তা কোনোভাবেই বোধগম্য নয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com