সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ২১:০০
সাজেক পর্যটন সড়কের অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক সড়কে টানা ৯ দিন ধরে চলা অবরোধ ১২ ঘণ্টার জন্য শিথিল করার ঘোষণা দেয়া হয়েছে।


শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষে বাবুধন চাকমা এবং নতুন জয় চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকার সাধারণ জনগণের জরুরি ও মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনা করে আগামী ১ নভেম্বর (রবিবার) ১২ ঘণ্টার জন্য সড়ক অবরোধ শিথিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ওই এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ যেন নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদ্‌যাপিত হতে পারে, সে জন্য আলোচনা সাপেক্ষে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।


তবে সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ১ নভেম্বর (রবিবার) নির্ধারিত সময় শেষ হওয়ার পর থেকে আগের মতো অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com