নরসিংদীতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান, ১১ জনকে জরিমানা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ২০:৪৯
নরসিংদীতে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান, ১১ জনকে  জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নরসিংদী শহরকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে নরসিংদী পৌরসভা।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে নরসিংদী শহরের পৌরসভা মোড় থেকে শুরু করে বৌয়াকুর মোড় পর্যন্ত এবং নরসিংদী সদর হাসপাতাল ও পায়রা চত্বর এলাকায় রাস্তার দু'পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নরসিংদী পৌরসভার প্রশাসক মো. সফিউল্লাহ। অভিযানে উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ, পৌর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী প্রকৌশলী শাহজাহান মিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করার অপরাধে স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮(৭) ধারা মোতাবেক ১১ জনকে জরিমানা করেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এফ এম নাঈম হাসান শুভ। এ সময় পৌর প্রশাসক মো. শফিউল্লাহ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com