সাভারে একসঙ্গে ৩ শিশু নিখোঁজ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪০
সাভারে একসঙ্গে ৩ শিশু নিখোঁজ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সাভারে তিন শিশু নিখোঁজ হয়েছেন। এঘটনায় নিখোঁজ তিন শিশুর পরিবারের মাঝে চলছে চরম আতঙ্ক আর উৎকণ্ঠা। এঘটনায় সাভার মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়রি করেছে ভুক্তভোগী পরিবার।


পুলিশ জানায়, গতকাল দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকার হরিণধরা দারুল সালাম মাদ্রাসার ১১ বছয় বয়সী শিক্ষার্থী তামিম, তার দুই বন্ধু হরিণধরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২ বছর বয়সী শিক্ষার্থী আলিফ ও ১১ বছর বয়সী শিক্ষার্থী সালমান এক সাথে নিখোঁজ হন। পরে তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাদের সন্ধান না পেয়ে আজ দুপুরে সাভার মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়রি জিডি করেন।


এবিষয়ে সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বিবার্তাকে বলেন, নিখোঁজ শিশুদের উদ্ধারে চেষ্টা চলছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com