
সাভারে অজ্ঞাত এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সাভারের দক্ষিণ ঝাউচর এলাকায় এঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃওরা অজ্ঞাত ওই যুবককে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ সেখানে ফেলে পালিয়ে যায়। পরে সকালে তার লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকেখবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। কিকারণে তাকে হত্যা করা হয়েছে তদন্ত করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম তিনি বলেন,অজ্ঞাত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]