আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দফায় দফায় বয়লার বিস্ফোরণ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৫
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, দফায় দফায় বয়লার বিস্ফোরণ
শরিফুল ইসলাম, সাভার
প্রিন্ট অঅ-অ+

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় প্রীতি গ্রুপ নামের কারখানায় দফায় দফায় বয়লার বিস্ফোরণ হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।


রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টায় এই আগুন লাগে।


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।


আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে বাইপাইল সড়কে অনেক যানজট হওয়ায় এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিসের গাড়ি। অগ্নিকাণ্ডের কী অবস্থা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।



বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com