৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেফতার
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১
৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ যুবক গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, খেলনা পিস্তল, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও ভুয়া পুলিশ আইডি কার্ডসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


মঙ্গলবার(১৫সেপ্টেম্বর) দুপুরে কাউখালী থানায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।


তিনি বলেন, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছিল পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভবনের ছাদ থেকে শাওন ইসলাম অপুকে গ্রেফতার করা হয়।


এ সময় তার কাছ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা কার্তুজগুলোর গায়ে “Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus” লেখা রয়েছে। এছাড়া দুটি ওয়াকিটকি সেট, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড ও একটি চামড়ার তৈরি অস্ত্রের কভার উদ্ধার করা হয়।


গ্রেফতার শাওন ইসলাম অপু শিয়ালকাঠী গ্রামের মৃত মো. শাখাওয়াত হোসেন ও মৃত বিউটি আক্তারের ছেলে।


ব্রিফিং আরও বলেন, উদ্ধার করা সামগ্রীর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের ও মামলার প্রস্তুতি চলছে।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com