
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে পোনা মাছ অবমুক্তকরন ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে ।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় থানা পুকুরে জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আঙ্গীনায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীরহোসেন,সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও প্রশাসক, জেলা পরিষদ পিরোজপুর।
প্রধান অতিথি বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনকল্যাণের জন্য কাজ করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো একটি গুরুত্বপূর্ণ দিনে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের উপকারে আসে এমন সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালন করা আমাদের দায়িত্ব। মাননীয়
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “পোনা মাছ অবমুক্ত করার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখা সম্ভব। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি জলাশয় ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এগিয়ে আসতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, সাবেক সদস্য সচিব আলমীগর হোসেন মান্নু,সাংগঠনিক সম্পাদক মাস্তান হাফিজ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান সাধারন সম্পাদক হেলাল উদ্দিন,বালিপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. জলিল শেখ, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আকন,পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক সোহেল হাং, পত্তাশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির শিকদার, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সহ সাস্থ্যবিসয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম হাং, ছাত্রদলের আহবায়ক আল-আমিন হোসেন, সেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা, জাসাসের সাধারন সম্পাদকওবাইদুল হাং সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]