
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দিকে চরফ্যাশন আলিয়া মাদ্রাসার মাঠ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে নেতাকর্মীরা চরফ্যাশন বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করেন। পরে র্যালিটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এবং দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দরা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলের ইতিহাস এবং দেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মাহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, সাবেক পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম ভুট্টু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর ইসলাম রাসেল।
বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর এ সময় উপস্থিতিতে চরফ্যাশনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিবার্তা/শাহীন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]