
পিরোজপুরের জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নে খালে গোসল করতে নেমে ইনসান হাওলাদার (৫৫) নামে এক ব্ধৃসঢ়;দ্ধ ব্যক্তি নিখোঁজ হওয়ার প্রায় ছয় ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে পত্তাশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত কাবিল হাওলাদারের ছেলে ইনসান হাওলাদার খালে গোসল করতে নামার পর নিখোঁজ হন। পরে স্বজন ও স্থানীয়রা কয়েক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু
করেন। একপর্যায়ে নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয়রা খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনসান হাওলাদার তার দুই ভাইয়ের সঙ্গে মাঠে বীজ রোপণের কাজে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি অন্য একটি পথ দিয়ে যাওয়ার সময় তীব্র গরমের কারণে খালে গোসল করতে নামেন । এ সময় তিনি খালে সাঁতার দিয়ে মাঝখানে গেলে অসুস্থ হয়ে পানিতে ডুবে যান বলে ধারণা
করা হচ্ছে স্থানীয়রা ।
নিহতের জামাতা মোহাম্মদ রাসেল ফকির বলেন, তিন ভাই একসঙ্গে মাঠে বীজ রোপণের কাজে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার সময় তিনি আলাদা পথ দিয়ে খাল সাঁতরে পার হচ্ছিলেন। এ সময় তীব্র গরমে হিট স্ট্রোক করে খালের মধ্যেই মারা যান বলে ধারণা করা হচ্ছে। প্রায় ছয় ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ ভাসমান অবস্থায পাওয়া যায় জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব ঢালি বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মাঠে ধান রোপণের কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই ব্যক্তিএকটি খালে সাঁতার কাটতে নামেন। তীব্র গরমে হিট স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]