রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:১২
রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ফারহানা হক (২৯) নামে এক নারী প্রকৌশলীর মৃত্যু হয়।


সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইওএম হাসপাতালে এ ঘটনা ঘটে।


নিহত ফারহানা হক ঢাকার উত্তরা এলাকার একে ফজলুল হকের মেয়ে। তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম’র) সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সোমবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে ১৪ এপিবিএনের মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩ এর ব্লক-এ/১১ এলাকায় অবস্থিত আইএমও হাসপাতালে সিনিয়র ফিল্ড ইঞ্জিনিয়ার কক্সবাজার থেকে কাজের পরিদর্শনের জন্য সকাল সাড়ে ৯টার সময় হাসপাতালে আসেন তিনি।
কাজ পরিদর্শনের সময় ফারহানা হকের ওড়না জেনারেটরের সঙ্গে পেঁচিয়ে যায়। এক পর্যায়ে জেনারেটরের সঙ্গে মাথার চুলও পেঁচিয়ে যাওয়ায় গুরুতর আহত হন তিনি। পরে আইওএম হাসপাতালের চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশ্যে পাঠানোর নির্দেশ দেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে ফারহানার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ওসি।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com