
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় অভিযুক্ত ২ জনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি যৌথ আভিযানিক দল
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে অভিযান পরিচালনা
করে তাদের ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. আবুল বাশার (৪৪), পিতা- মো. শহিদুল ইসলাম, দুয়ারিয়া, দেবিদ্বার এবং নাজমুন নাহার লাভলী (২৮), পিতা- মৃত রফিক মিয়া, সংরাইশ, কোতয়ালী, উভয় জেলা- কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা এবং অন্যান্য বিবাদীগণ ‘শয়তানের নিঃশ্বাস’ নামক চেতনা
নাশক ব্যবহার করে সিএনজি চালককে হত্যা করে সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়।
গত ৪ আগস্ট এ মামলায় তদন্তে প্রাপ্ত ১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইন - শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]