সরাইলে সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৯:৪০
সরাইলে সাড়ে ৪২ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের কম্বল জব্দ করেছে ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।


শনিবার (২২ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২০০১/এমপি হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে করে বিজিবি। এ সময় একটি রোমার পরিবহন সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় সন্দেহ হলে তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি টহল দল বাসটি তল্লাশী করে ভারতীয় উন্নতমানের কম্বল-৪২৬ পিস আটক করতে সক্ষম হয়।


আটককৃত ভারতীয় কম্বলের আনুমানিক সিজার মূল্য- ৪২ লাখ ৬০ হাজার টাকা। আটককৃত ভারতীয় কম্বল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল আটক করা হয়।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com