লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: তৃপ্তি বেকারির জরিমানা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১৭:২৪
লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি: তৃপ্তি বেকারির জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দাশেরহাট বাজারে নিউ তৃপ্তি বেকারি নামক একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন এ রায় দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।


এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী, র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


অভিযান সূত্র জানায়, দাশেরহাট পশ্চিম বাজারে থাকা আলী হোসেন হৃদয়ের মালিকানাধীন নিউ তৃপ্তি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী করা হয়। তৈরীকৃত খাবারে চেকারিং ব্যবহার করা হচ্ছে। খাবারের মোড়কে তারিখও উল্লেখ করা নেই। এছাড়া ওই বেকারির কোন লাইসেন্স নেই। ফলে নিরাপদ খাদ্য আইনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ টাকা জরিমানা করেন এবং বেকারির জব্দকৃত মালামাল নষ্ট করা হয়।


জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com