কাউখালীতে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:৩৬
কাউখালীতে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পিরোজপুরের কাউখালীতে ভাতের চাল কম রান্না করায় বৃদ্ধা মা কানন বালা (৬৫)কেপিটিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় কানন বালার ছেলে সৃজন বালা (৩০) কে গ্রেফতার করেছে কাউখালী থানার পুলিশ।


জানা যায়, উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠী গ্রামের মৃত কানন বালার বসতঘরের মধ্যে গত ১৬
আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।


নিহত কানন বালার ভাই প্রদীপ মিস্ত্রি জানান, পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে সৃজন বালা তার মা কানন বালাকে মারধর করেন। তিনি বলেন রবিবার রাতে সুজনের মা কানল বালা একবেলা খাবারের জন্য দেড় পট চাল রান্না করে, কেন দুই পট চাল রান্না করেনি এই নিয়ে ঝগড়া হয় মায়ের সাথে ছেলের। একপর্যায়ে ছেল সুজন মা কানন বালাকে কাঠের ডাসা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার আঘাত করেন। এতে কানন বালা গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সোমবার ১৭ আগস্ট ভোর ৬টার দিকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ আগস্ট সকাল সাড়ে ৯ টায় কানন বালার মৃত্যু হয়।


এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল কোতোয়ালি থানার পুলিশ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।


নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বুলু বাদী হয়ে সৃজন বালার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা দায়ের করেন।


কাউখালী থানার ওসি (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে সুজন বালাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন ঘটনা স্বীকার করেছেন। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়েরে করেছে। মঙ্গলবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com