
‘পরিষ্কার পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ’ এ প্রতিপাদ নিয়ে লক্ষ্মীপুর পৌরসভাকে পরিষ্কার রাখতে ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে শহরের চক বাজার এলাকায় সড়কের পাশে ডাস্টবিন স্থাপন করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। শহরের বিভিন্ন স্থানে ২০০ প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ডাস্টবিন স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের জেলা আহ্বায়ক ডা. রত্ন দ্বীপ পাল ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান প্রমুখ।
পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রীণ এন্ড ক্লিন লক্ষ্মীপুর। সেই উদ্দেশ্যে আমরা ডাস্টবিন স্থাপন করছি। সমগ্র লক্ষ্মীপুর পৌরসভায় ডাস্টবিন স্থাপন করা হবে। সংশ্লিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখতে পৌরবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। ২০০টি ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও কত টাকা ব্যয় ও অর্থায়ন নিয়ে প্রশ্ন করা হলেও বক্তব্য দেননি তিনি।
জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্মীপুর পৌরসভা থেকে ডাস্টবিন স্থাপন কার্যক্রম এটিও গুরুত্বপূর্ণ। নগরবাসী এই ডাস্টবিন ব্যবহার করবে। সেখান থেকে যথাযথভাবে পুনব্যবহৃত উপদান এবং বর্জ্য পদার্থ আলাদা করে অপসারণ করা হলে নগরের বায়ু দূষণ এবং পরিবেশ দূষণ রোধ হবে।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]