বংশাল হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০:০৩
বংশাল হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বংশাল মুকিমবাজারে হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।


রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।


তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে খবর আসে বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই খবরে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।


সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com