
চট্টগ্রামের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে ১০ জন।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়েছে।
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থালেই তিনজন মারা গেছেন।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, ফেরদৌস শিপইয়ার্ডে বিস্ফোরণে অনেকে হতাহত হয়েছে। এখনো পর্যন্ত তিনজন মারা গেছে। উদ্ধার তৎপরতা চলছে। অনেকে অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। অনেকে হতাহত হয়েছে বলে শুনেছি।
তবে বিস্ফোরণের কারণ এবং হতাহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]