কাউখালীতে যুবলীগের আহ্বায়ক অলোক কর্মকার গ্রেফতার
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২২:৪৪
কাউখালীতে যুবলীগের আহ্বায়ক অলোক কর্মকার গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।


মামলাটি ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/রবিন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com