পিরোজপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ১৩:৫৪
পিরোজপুরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাইউল হক (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত হাইউল হক পিরোজপুরের কাউখালী উপজেলার জিবগা সাতুরিয়া গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে।


ডিবি সূত্রে জানা গেছে, রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার একটি দল। পরিদর্শক মো. মোস্তফার নেতৃত্বে এবং এসআই আশিক ও এসআই মোস্তফার অংশগ্রহণে পরিচালিত এ অভিযানে হাইউল হককে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


বিবার্তা/রবিন/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com