লক্ষ্মীপুরে 'জুলাই-আগস্ট' শহীদের স্মরণে সমাবেশের ডাক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ২২:২৬
লক্ষ্মীপুরে 'জুলাই-আগস্ট' শহীদের স্মরণে সমাবেশের ডাক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জুলাই-আগস্টে নিহত শহীদের স্মরণে লক্ষ্মীপুরে মহাসমাবেশের ডাক দিয়েছে জাতীয়তাবাদী বিএনপি। সমাবেশ সফল ও সার্থক করতে দলটির নেতাকর্মীরা প্রতিটি ইউনিটে জরুরী প্রস্ততি সভা করে যাচ্ছে। তার ধারাবাহিক শুক্রবার (৩১-জুলাই) সন্ধ্যায় পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে প্রস্ততি সভার আয়োজন করেন (১২নং) ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।


১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাজাহান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় আয়োজিত প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক প্রফেসর নিজাম উদ্দিন, বিএনপি নেতা সাফি উল্লাহ, আলমগীর হোসেন, তারেক মাহমুদ, মো. জামাল উদ্দিন, আইয়ুব আলী, মাহাতাব উদ্দিনসহ দলটির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


বক্তরা বলেন, যেভাবে আমরা ৭১কে বুকে ধারণ করি। সেভাবে আমরা জুলাই-আগস্টেকে স্মরণ করবো। ৭১ হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক। ২৪ হচ্ছে স্বৈরশাসক মুক্ত বাংলাদেশ। আমরা কখনও ৭১কে ছোট করে কথা বলবো না।


উল্লেখিত: ৪ আগস্ট লক্ষ্মীপুর জেলার বিএনপির উদ্যোগে মহাসমাবেশ উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com