
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মোবাইলে ফ্রী ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে রাকিব কাজী (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর যখম করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার দিকে উপজেলা চরনী পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে ।
আহত রাকিব কাজী উপজেলাধীন ২ নম্বর পত্তাশী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরনী পত্তাশী গ্রামের মৃত আকরাম কাজীর ছেলে।
গুরুতর আহত রাকিব কাজী জানান, আমরা সবাই মিলে বিকালে গেম খেলছিলাম এ অবস্থায় আমার সাথে রাতুল খুব খারাপ ব্যবহার করে। এমনকি আমার গায়ে হাত তোলে। ওই ঘটনা ওখানেই বিকেলে সমাধান হয়ে গেছিল। পরবর্তীতে রাতুলের বাবামানিক মোল্লা(৫০), তার স্ত্রী (৪০) এবং তার চাচাতো ভাই বাপ্পি মোল্লা (২৪) মিলে আমাকে রাত সাড়ে নয়টার দিকে মারতে আসে। আমি কিছু বুঝে ওঠার আগেই রাতুল আমাকে মারতে থাকে এবং ওর বাবা মানিক মোল্লা আমার পেটে ছুরি ঢুকিয়ে দেয় এবং হাতে পোজ দিয়ে হাত কেটে দেয়। এ সময় ওর মা আমাকে জাপটে ধরলে আমি অজ্ঞান হয়ে পরে যাই। পরবর্তীতে চোখ খুলে দেখি আমি হাসপাতালে।
খেলায় অংশ নেওয়া প্রত্যক্ষদর্শী রিফাত কাজী জানান, খেলার মধ্যে ওদের সাথে যা ঝামেলা হয়েছিল তা ওইখানেই আমরা সবাই মিলে সমাধান করে দিয়েছিলাম। পরবর্তীতে রাতুলের পিতা এসে এঘটনা ঘটে ।
অভিযুক্ত রাতুল মোল্লা মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে বার বার ফোন দেওয়া হলে কলটি রিসিভ করেছে তার চাচাতো ভাই। রাতুলের কথা জিজ্ঞেস করলে সে উত্তর দেন রাতুল ফোনের কাছে নেই। এ কথা বলে ফোনটি সেকেটে দেয়।
জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আকাশ সাহা জানান, রোগীর পেটের আঘাতটি খুব গুরুতর। স্টামিং ইনজুরি ডিপ হওয়ার কারণে তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোহাব্বত খান বলেন, আমরা মারামারির ঘটনাটি শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহত রাকিবের পক্ষের লোকজন পুলিশের সাথে দেখা হলে তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]