ঝালকাঠিতে বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:২০
ঝালকাঠিতে বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ঝালকাঠি শহরের একটি বাসা থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১৭ জুলাই) রাতে শহরের টিঅ্যান্ডটি এলাকার একটি চারতলা ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর জানান।


নিহত নারীর নাম প্রাথমিকভাবে মলিনা রায় (৫৫) বলে জানিয়েছে পুলিশ। তার স্বামীর নাম রতন রায়।


পরিবারের সস্যদের বরাতে পুলিশ জানায়, মলিনা রায় তার পরিবারের সঙ্গে ওই বাসায় থাকতেন। বিকালের দিকে পরিবারের সদস্যরা কীর্তিপাশা ইউনিয়নের ভীমরুলি এলাকায় রথযাত্রা উৎসবে অংশ নিতে চলে যান। মলিনা রায় একাই বাসায় ছিলেন।


সন্ধ্যার পর বাসার ফিরে পরিবারের সদস্যরা দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে একটি কক্ষের ভেতরে বস্তাবন্দি অবস্থায় মলিনা রায়ের মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।


ঝালকাঠি সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতও সংগ্রহ করেন। রাত ১০টা পর্যন্ত পুলিশ সেই বাসায় ছিল।


পুলিশ ও পরিবার ধারণা করছে, হয়ত ডাকাতি করতে এসে ডাকাতরা বাধা পেয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।


ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জীদ ইবনে আকবর বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত আছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com