
পিরোজপুরের জিয়ানগর উপজেলার সাঈদখালী আবাসনে বসবাসে অনুপোযোগী অর্ধশতাধিক পরিবার চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে মানবেতর জীবন যাপন করে আসছে। বসবাসের অনুপযোগী পরিবেশ, জরাজীর্ণ ঘরবাড়ি এবং মৌলিক সুবিধার অভাবে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
অফিস সূত্রে জানা যায়, ২০০৫ সালে চার দলীয় ঐক্যজোট সরকার আমলে উপজেলার বালিপাড়া ইউনিয়নে
সাউদখালী আবাসনে ১৮০টি ও আওয়ামীলীগ সরকার মুজিববর্ষ উপলক্ষে ৪০টি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করেন ।
আবাসন থেকে জানা যায়, ১৮০টি ঘরের মধ্যে অর্ধেকেরও বেশি পরিবার জরাজীর্ণ ভাঙ্গা ঘরে বসবাস করে আসছে । আর বাকি পরিবার আবাসন ছাড়া বিভিন্ন জায়গায় বসবাস করেন। তারা আরো জানায়, সরকারি উদ্যোগে নির্মিত এই আবাসন প্রকল্পের ঘরগুলো ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে। অনেক টিন ও কাট জরার্জনী হওয়ায় ভেঙে পড়ে যায় এবং সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে ঘরের ভেতর বসবাস অসম্ভব হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে।
আবাসনের ভুক্তভোগী আব্দুল হাই/মোয়াজ্জেম চৌকিদার বলেন, “আমাদের ঘরে থাকা যায় না। আমরা বৃষ্টি মৌসুমে সব ভেসে যায়। কোথায় থাকব বুঝতে পারছি না।
ছোট ছোট বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি। আমাদের নতুন ঘর উঠানো সমর্থন নেই ।
আবাসনের সভাপতি মো. ছগির হোসেন জানান, আমরা নতুন ঘরের জন্য কয়েকবার বিভিন্ন জায়গায় আবেদন করছি । এখন পর্যন্ত কোন সুরাহা পায়নি।
জানিনা কবে পাবো। এছাড়াও আবাসনে বিশুদ্ধ পানির সংকট ও স্যানিটেশন ব্যবস্থার অভাবে শিশু ও বৃদ্ধদের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি মো. শাহরিয়া হোসেন জানান, আবাসনে বসবাস করা খুবই অনুপযোগী । কিছু পরিবার কষ্টে বসবাস করেন। এ বিষয়টি সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি যাচ্ছি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন তালুকদার জানান, পুরাতন ও ব্যবহার অনুপযোগী গৃহ পুনঃনির্মাণের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে।
দুর্য্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে চরের বিদ্যালয়ের মাঠ ও খেলার মঠ ভরাট করা হয়েছে, ঘাটলা নির্মাণ ও মসজিদ মেরামত করা হয়েছে, প্রাক প্রথমিক বিদ্যালয় মেরামতের জন্য ঢেউটিন ও টাকা দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমান জানান, আবাসনে সরকারের বর্তমানে কোন প্রকল্প বা বরাদ্দ নেই । সরকার যা করে দিয়েছে আপতত তারা মেরামত করে নিবে । সরকার পরবর্তীতে কোন প্রকল্প না হওয়া পর্যন্ত ।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]