জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে ফিশিং বোর্ডের মাঝি নিখোঁজ
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ২২:২১
জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে ফিশিং বোর্ডের মাঝি নিখোঁজ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগরে বলেশ্বর নদীতে পড়ে মায়ের দোয়া ফিশিং বোর্ডের মাঝি নিখোঁজ হয়েছেন।


শনিবার (৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার জিয়ানগর সেতুর নীচে রাখা মাছ ধরার ট্রলার থেকে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ারসার্ভিসের একটি ডুবুরী দল উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছেন। নিখোঁজ মাঝি নাম মাহাবুব বেপারী (মাহলুম মাঝি) (৬০) পাশ^বর্তী মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত: বুরজুক আলী বেপারীর এর ছেলে।


জানা যায়, জিয়ানগর বলেশ্বর সেতুর নীচে ৩নং পিলারের চাতালে বসে ১০/১২ জন শ্রমিক এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারের জাল মেরামত করছিলেন। আজকে বিকেলে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতিকালে ট্রলারে জাল উঠানের সময় বাতরুমের চাপ আসলে মাঝি মাহাবুব বেপারী ট্রলারের টয়লেটে যাবার জন্য চাতাল থেকে ট্রলারে যাবার সময় পা পিছলে নদীতে পড়ে তলিয়ে যান। তখন অন্যান্য জেলেরা তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাপিয়ে পড়েও তাকে উদ্ধার করতে পারেনি। আরো জানা যায়, তার আজকে ট্রলারে আসার আগে কয়েকবার ওয়াস রুমে গিয়েছে এবং শরীরটা ভালো ছিল না ।


খবর পেয়ে জিয়ানগর ফায়ার সার্ভিস ও পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন। তবে নদীতে অনেক ¯স্রোত থাকায় উদ্ধার কাজে ব্যাহতহচ্ছে। বরিশাল থেকেও একটি ডুবুরী দল নিখোঁজ মাঝিকে উদ্ধারের জন্য রওয়ানা দিয়েছেন।


এমবি মায়ের দোয় ট্রলারের মালিক মারুফ শেখ জানান, মাহালুম মাঝি আমার ভাইয়ের শশুর।


তিনি ছেড়া জাল মেরামত করার জন্য সকালে এখানে এসেছিলেন। বাতরুমে যাবার সময় ট্রলারে উঠতে গিয়ে পা পিছলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।


জিয়ানগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান জানান, বলেশ^র নদীতে পড়ে এক জেলে মাঝি নিখোঁজের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং এ ব্যাপারে একটি জিডিকরা হয়েছে।


জিয়ানগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. নুরুজ্জামান শরীফ বলেন, খবর পেয়ে তখনই আমরা ঘটনাস্থলে গিয়েছি। পিরোজপুর থেকেও ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল এসে উদ্ধারতৎপরতা শুরু করছেন। তবে নদীতে খুব ¯স্রোত থাকায় উদ্ধার তৎপরতায় দেরী হচ্ছে।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com