ভোলায় ট্রলিচাপায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১৭:০৩
ভোলায় ট্রলিচাপায় মাদ্রাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান-শশীভূষণ সড়কে বালুভর্তি ট্রলির চাপায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।


‎বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৯ দিকে মাদ্রাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত লিয়া আক্তার চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। সে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলামের মেয়ে।


‎স্থানীয় ও পুলিশ সূত্রের জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে লিয়া মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। চেয়ারম্যান-শশীভূষণ সড়কে পৌঁছালে পিছন দিক থেকে আসা বালুভর্তি একটি দ্রুতগামী ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলিচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে সহপাঠীরা নিহত লিয়ার মরদেহ কাঁধে নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল বের করে এবং চেয়ারম্যান-শশীভূষণ সড়ক অবরোধ করে। তারা বোন চাই, বোন চাই, ঘাতক চালকের বিচার চাই এবং নিরাপদ সড়ক চাই স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


‎খবর পেয়ে শশীভূষণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দেন। পরে মরদেহের আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আহম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।


বিবার্তা/কামরুজ্জামান/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com