জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:২০
জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে ।


বুধবার (২৪ জুন) উপজেলা হলরুমে কোডেক এনজিও উদ্যোগে ও এনগেজ প্রকল্পের সহযোগীতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপজেলা নির্বাহী অফিসার হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে ও কোডেকের প্রকল্প ম্যানেজার প্রশান্ত কুমার সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো.শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, রির্পোর্টাস ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান খান, কোডেকের সদস্য ইমদাদুল ইসলাম, তরিকুল ইসলাম, রুনা বেগম প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন খান সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং উপজেলার ৫টি ইউনিয়নের সুশীল সমাজ সংগঠনের সদস্য, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রফোরাম সদস্য, সাংবাদিক ফোরাম সদস্য ও শিক্ষক, কোডেক ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আশরাফ উদ্দিন, রুনু আক্তার ও শফিকুল ইসলাম ।


বক্তরা বলেন , আমাদের নিজ নিজ অবস্থা থেকে পরিবেশ বান্ধব হতে হবে তারপরে পরিবেশ সুরক্ষা করতে পারব। আমরাই পারব পরিবেশ সুরক্ষা করতে । সরকার বা প্রশাসন একার পক্ষে পরিবেশ সুরক্ষা কাজ নয় । জলবায়ু পরিবর্তন, পরিবেশের পরিবর্তন ক্ষতিগ্রস্থ্য জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় পরিবেশ সুরক্ষা বিষয়ে আমাদের করনীয় বিষয়ে আলোচনায় উঠে আসুক। পরে উপজেলা নির্বাহী অফিসার সকল প্রশ্ন ও দাবির উত্তর দেন এবং পরিবেশ সুরক্ষায় উপস্থিতির মধ্যে শপথ বাক্য পাঠ করান।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com