
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চাঞ্চল্যকর নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েত (৫৫) কে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (১৪ জুন) গভীর রাতে দিকে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চন্ডিপুর গ্রামের মৃত আবু পঞ্চায়তের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকা কামাল পঞ্চায়েত গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা। তিনি জিয়ানগরে
আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে জিয়ানগর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য- গত ২৮ মে জিয়ানগর চন্ডিপুরে পরকীয়াজনিত জেরে বৃদ্ধা শাশুড়ি নমিতা রানীকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে ২৯ মে নমিতা রানীর স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল বাদী হয়ে পুত্রবধু ও প্রেমিক কামাল পঞ্চায়েত সহ পাঁচ জনের নামে জিয়ানগর থানায় হত্যা মামলা দায়ের করেন ।
জিয়ানগর থানার অফিসার ইনচার্জ মো. মহব্বত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামাল পঞ্চায়েতকে ভান্ডারিয়া থেকে গ্রেফতার করা হয়।
বিবার্তা/শামীম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]