বরিশালে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, আহত ৩
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ১৯:৩৪
বরিশালে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, আহত ৩
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বরিশালের আগৈলঝাড়ায় বজ্রাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময় অন্য উপজেলার অন্য একটি গ্রামে আহত হয়েছেন আরও ৩ জন। মৃত তানভীর খান (১৮) উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের ওয়াসিম খানের ছেলে।


শুক্রবার (৫ জুন) দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানা পুলিশের ভারপ্র‍াপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুর ১২ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত তানভীর সদ্য এসএসসি পরীক্ষার্থী ছিল।


এছাড়া শুক্রবার উপজেলার বড়মগরা গ্রামে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাড়িতে কাজ করার সময় বজ্রপাতে বিজন তরুয়ার স্ত্রী সীমা (৩০), অতুল বিশ্বাসের স্ত্রী বিথী বিশ্বাস (২২) ও পলাশ মধুর স্ত্রী শিবানী মধু (২৫) আহত হয়। এসময় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


বার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com