পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, আটক ২
প্রকাশ : ২৯ মে ২০২৬, ২২:৪৭
পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, আটক ২
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জিয়ানগরে পরকীয়ার জেরে বৃদ্ধা শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে পুত্রবধু ও তার প্রেমিকের বিরুদ্ধে।


নিহতের পরিবারের দাবি, পুত্রবধূ ও তার কথিত প্রেমিক পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিহত নমিতা রানী পাল (৬০) রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।


স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের অভিযোগ, নমিতা রানীর পুত্রবধূ বন্যা রানী পাল (৩২), স্বামী শ্যামল চন্দ্র পাল, দীর্ঘদিন ধরে একই এলাকার কামাল পঞ্চায়াত সাথে পরকীয়া সম্পর্ক চলছিল। গতকাল রাতে তারা দুজনে আপত্তিকর অবস্থায় থাকায় নমিতা রানী বিষয়টি
দেখে ফেলেন এবং প্রতিবাদ করেন। পরে নিজেদের অপরাধ ঢাকতে পরকীয়া প্রেমিক কামাল ও পুত্রবধূ মিলে গলা টিপে বৃদ্ধা শাশুড়িকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পরিবারের দাবি ।


আরও জানা যায়, হত্যাকাণ্ডের ঠিক ওই মুহূর্তে নিহত নারীর তিন মেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রেমিক কামাল পঞ্চায়েতকে সরাসরি দেখতে পান। মেয়েদের এবং এলাকাবাসী উপস্থিতি টের পেয়ে নিজেকে বাঁচাতে কামাল তড়িঘড়ি করে পালিয়ে
যাওয়ার সময় তাড়াহুড়োয় ঘটনাস্থলেই নিজের জুতা ফেলে রেখে যায়।


নিহতের মেয়ে রঞ্জিতা ও নাতি-নাতনিরা অভিযোগ করে বলেন, আমাদের মা ও দিদাকে গলা টিপে হত্যা করা হয়েছে। পরকীয়া সর্ম্পকে বিষয়টি জানাজানি হওয়ায় তাকে সরিয়েদেওয়ার পরিকল্পনা করা হয়।


নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। পরে এসে দেখেন ঘরের সিটকানি খোলা। এ অবস্থায় ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছেন। এসময় তিনি চিৎকার করলে পেছনের দিক দিয়ে কামাল পঞ্চায়েত দৌয়ে পালিয়ে যায় বলেও তিনি জানান।


এছাড়া বন্যা রানী পালের ফুফা তাপস দেবনাথ (৪৪)বাড়ি বরগুনা জেলার কোরপ এলাকায়, ঘটনার সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্থানীয়দের ধারণা, তিনিও এ হত্যাকাণ্ডের সঙ্গেজড়িত থাকতে পারেন।


ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।


এ বিষয়ে জিয়ানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্তধীন রয়েছে। আজ দুপুরে পিরোজপুর সদরহাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


নিহতের স্বজনরা জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তারা থানায় হত্যা মামলা দায়ের করবেন।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com