
পিরোজপুরের কাউখালী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বিশিষ্ট সমাজসেবী হাজী মো. ওসমান গণির উদ্যোগে শনিবার (২৩ মে) সকালে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহস্রাধিক অসহায় নারী-পুরুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এ সময় হাজী মো. ওসমান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবী হাজী মো. ওসমান গনি, উপজেলা বিএনপির নেতা সাফিউল আজম দুলাল, শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, বিএনপি নেতা সিরাজুল ইসলাম উজ্জ্বল, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাই প্রমুখ।
উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
বিবার্তা/রবিউল/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]