জিয়ানগরে ভূমিসেবা মেলা সপ্তাহ উদ্বোধন
প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৯:২৭
জিয়ানগরে ভূমিসেবা মেলা সপ্তাহ উদ্বোধন
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যের সামনে রেখে জিয়ানগরে তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলা সপ্তাহ উদ্বোধন হয়েছে। ভূমিসেবা মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।


মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় ভূমি অধিদপ্তরের আয়োজনে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন । পরে উপজেলা ভূমি অধিদপ্তর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে এ মেলার অনুষ্ঠিত হয়েছে।


উদ্ধোধনে পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি)হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার,সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, রিপোর্টার্স ইউনিটি সভাপতি মো. শাহিদুল ইসলাম, সাব-রেজিস্ট্রি অফিসের পেশকার গৌতম মিত্র প্রমুখ।


পরে ভূমিসেবা উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন তহশিলদার মো. আতিকুজ্জামান ।


উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)হাসান মো. হাফিজুর রহমান বলেন, ভূমিসেবা মেলার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিরউদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চা গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা। আমাদের এই উপজেলা সবচেয়ে বেশি নামজারি। দ্রুত সেবাদানে মাধ্যমে আমাদের এই উপজেলা বেশি নামজারি। বর্তমান সরকারের লক্ষ্য জনসাধারণের মাঝে সেবা প্রদানে কাজ করে যাচ্ছি ।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com