কাউখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
প্রকাশ : ১৮ মে ২০২৬, ২২:১৩
কাউখালীতে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলার এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।


রবিবার ( ১৭ মে) বিকালে পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামি মো. আলামিন আকন (৩৮) জোলাগাতী গ্রামের জাকির আকনের ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি রাত ২টা ৪৫ মিনিটের দিকে কাউখালী উপজেলার ৫ নং শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে ভিকটিম মো. গোলাম মোস্তফা (৬৩) এর বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা বেলকনির রেলিং বেয়ে কৌশলে বাড়ির দ্বিতীয় তলায় উঠে খোলা বারান্দার দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তারা পিস্তল, লোহার বগি, ধারালো দা, শাবল ও লোহার রড নিয়ে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে কাপড় দিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে।


পরে বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার ৬০০ টাকা, ২২ ভরি ১০ আনা স্বর্ণালংকার এবং ৬০০ মার্কিন ডলারসহ মোট প্রায় ৬০ লাখ ৯৫ হাজার ৮৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ভিকটিম গোলাম মোস্তফা বাদী হয়ে কাউখালী থানায় একটি মামলা দায়ের করেন।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রবিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com