সারাদেশ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গভীর নলকুপ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০২:৩১
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গভীর নলকুপ শ্রমিকের মৃত্যু
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কাউখালী উপজেলায় পাশ্ববর্তী সেওতা গ্রামে গভীর নলকুপ (ডিপ টিউবওয়েল) বসানোর শেষে কাজ করার সময় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজাম উদ্দিন (৪১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


শনিবার (১৬ মে) বিকেলে ঝালকাঠি সদর উপজেলার সেওতা গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


নিহত নিজাম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি গভীর নলকুপ (ডিপ টিউবওয়েল) বসানোর শ্রমিক হিসেবে কাজ করতেন।


স্থানীয়রা জানায়, বিকেলে কাজ করার শেষ বৈদ্যুতিক মোটর চালানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন নিজাম উদ্দিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মুছান্না বিনতে হাবিব তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com