জিয়ানগরে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৯:১৮
জিয়ানগরে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন হোসেন হাওলাদার (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।


শনিবার (১৬ মে) ভোরে উপজেলার সেউতিবাড়িয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, যুবলীগ নেতা আল-আমিন উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নধীন ৯ নং ওয়ার্ড সেউতিবাড়িয়ার গ্রামের মো. জুলহাস হাওলাদারের ছেলে। আল-আমিন উপজেলা
যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত থাকার আগেও তিনি উপজেলা এবং কলেজ ছাত্রলীগের বিভিন্ন পদে আসিন ছিলেন।


জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. মহব্বত খান জানান, মো. আল-আমিন হাওলাদারের বিরুদ্ধে বিস্ফোরন ও মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো । এছাড়াও আর কোন মামলা আসে কিনা তদন্ত চলছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানোর হয়েছে।


বিবার্তা/শামীম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com