কাউখালীতে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা
প্রকাশ : ১২ মে ২০২৬, ২২:২৮
কাউখালীতে গবাদি পশুর মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি করায় জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকানে উপজেলা প্রশাসন অভিযান অভিযান চালায়। এ সময় মেয়াদ উত্তীর্ণ, ভেটেরিনারি ঔষধ, লাইসেন্স বিহীন দোকানে ভেটেরিনারি ঔষধ রাখায় দুইটি প্রতিষ্ঠানের মালিককে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১২ মে ) দুপুর সাড়ে ১ টার দিকে কাউখালী উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আসাদুজ্জামান এ জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাজীব ভাবুক উপস্থিত ছিলেন।


প্রশাসন সুত্রে জানা যায়, কোরবানির পশু মোটাতাজাকরণে ক্ষতিকর স্টেরয়েড ও নিষিদ্ধ ঔষধ ব্যবহারের প্রবণতা ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গবাদিপশুর ঔষধ বিক্রয়কারী কয়েকটি দোকান পরিদর্শন করা হয়।


অভিযানকালে সাগর এন্টারপ্রাইজ এ মেয়াদোত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকায় সাগর কুন্ডুকে ২ হাজার টাকা এবং খান এন্টারপ্রাইজ এ লাইসেন্স বিহীন ভেটেরিনারি ওষুধ রাখায় মালিক রফিকুল ইসলামকে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


বিবার্তা/রবিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com