কাউখালীতে গলায় রশি দিয়ে জেলের আত্মহত্যা
প্রকাশ : ১২ মে ২০২৬, ০১:২৭
কাউখালীতে গলায় রশি দিয়ে জেলের আত্মহত্যা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালী উপজেলায় ছৈলা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. হানিফ খান এক জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (১১মে ) দুপুরে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের উত্তর সুবিদপুর গ্রামের নদীর পারে একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। মো. হানিফ খান (২৭) একই এলাকার মো. হোসেন খানের ছেলে।


স্থানীয়রা জানান, সোমবার দুপুরে হানিফ মোবাইল ফোনে শ্বশুর বাড়িতে তার স্ত্রীকে ফোন দেয়। ফোনে হানিফের সাথে স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে হানিফ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে নিহতের পরিবার তাকে খোঁজ খুজির এক পর্যায়ে বাড়ির কাছে নদীর পারে গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পায়।


স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানায়, ছৈলা গাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে কাউখালী থানায় নিয়ে যায়।


কাউখালী থানার ওসি(তদন্ত) মো. এবাদ আলী মোল্লা বলেন, স্থানীয়রা গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।


বিবার্তা/রবিউল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com