কাউখালীতে গাঁজাসহ নারী গ্রেফতার
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৬:৩০
কাউখালীতে গাঁজাসহ নারী গ্রেফতার
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে আধা কেজি গাঁজাসহ স্বর্ণা মিস্ত্রি (২৩) নামে এক নারীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।


শনিবার (১০ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্বর্ণা মিস্ত্রি ওই গ্রামের সন্তোষ মিস্ত্রির স্ত্রী।


স্থানীয় সুত্রে জানা যায়, আটক স্বর্ণা মিস্ত্রি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন জানান, “কাউখালীতে মাদকবিরোধী অভিযানে শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে আমরাজুড়ি ইউনিয়নের রোঙ্গাকাঠি এলাকায় এসআই মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।


এ সময় স্বর্ণা মিস্ত্রির বসত ঘরের শয়নকক্ষের চৌকির নিচে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে প্রায় পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রবিন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com