
কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলার ৩নম্বর এজারভূক্ত আসামি রাজিব মিস্ত্রি (৩২) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসার এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রির ছেলে।
কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১ ও র্যাব-৫ সদর কোম্পানীর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে। এ নিয়ে পীর হত্যাকাণ্ডে ঘটনায় দশম শ্রেণীর এক স্কুলছাত্রসহ ৪ জন গ্রেফতার হলো।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]