
মোংলায় সরকার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে ছাই হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে মোংলায় দিগরাজ শিল্প এলাকার সরকার মার্কেটে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সরকার মার্কেটের ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, হঠাৎ করেই মোংলার সরকার মার্কেটে এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখতে পেয়ে স্থানীয়রা ইপিজেড ফায়ার সার্ভিসের খবর দেয়। পরে স্থানীয়রা ও মোংলা ইপিজেড ফায়ার ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ইলেকট্রিক শটসার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইমরান হোসেন জানান, স্থানীয় সূত্রে আগুন লাগার ঘটনা জানতে পেরে ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এছাড়া ক্ষয়ক্ষতির বিষয় তদন্ত শেষে জানা যাবে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]