নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ভেঙে পড়ল গাছ, ২ শিক্ষার্থী আহত
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০০:৩৬
নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ভেঙে পড়ল গাছ, ২ শিক্ষার্থী আহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়ায় শামসুন্নাহার কিন্ডার গার্টেন বিদ্যালয়ে ক্লাসচলাকালীন শ্রেণিকক্ষের ওপর ঝড়ে নারিকেল গাছ ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।


বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ছোট কালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আহত শিক্ষার্থীরা হলেন- সিয়াম শেখ (১১) মাজেদুল ইসলাম (৯)। এলাকাবাসী ও স্কুল সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে১১টার দিকে স্কুলে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়।


এসময় স্কুলের পাশে একটি পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুইজন শিক্ষার্থী আহত হয়।


স্থানীয় ও শিক্ষকরা আহত দু’জন শিক্ষার্থীকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখ কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


শামসুন্নাহার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, বুধবার সকালে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়ায় নারিকেল গাছ ভেঙে ক্লাসের পড়লে দুই শিক্ষার্থী আহত হয়।


কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পাশাপাশি স্কুলের সকলকাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com