
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত শেবাচিম পরিচালকের কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য জানানো হয়।
হাম উপসর্গে মৃতরা হলো- বরগুনার তালতলীর নাইমের ছেলে আবদুল্লা (১৩ মাস) ও বরিশালের বানারীপাড়ার সালাউদ্দিনের মেয়ে হুজাইফা (৪ মাস)। ওই দুই শিশু চিকিৎসাধীনবস্থায় সোমবার (২৭ এপ্রিল) মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে আরও ৫৫ জন। আর ছাড়পত্র নিয়েছে ৩১জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছেন ১৬৩ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত হাসপাতালটিতে রোগীর সংখ্যা ১ হাজার ২২ জন।
এদিকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৪১৬ জন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাম উপসর্গে রোগী ভর্তির সংখ্যা মার্চে যেভাবে ভয়াবহরূপ ধারণ করেছিল, তা এখন কিছুটা কমার পথে। তারপরও সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]