
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার চর বাশুরী –ডুমজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গারতা এহইয়ায়ে উলূমৃদ্দীন কওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা ইপিআই কর্মকর্তা এবিএম আনিসুল হক প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সুস্থ করে গড়ে তুলতে শৈশব থেকেই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।
তিনি আরও বলেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন করে তুলবে। আলোচনা শেষে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
বিবার্তা/রবিন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]