দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ২৩:৩৪
দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থী বহিষ্কার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনেরঅভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।


রবিবার (২৬ এপ্রিল) উপজেলার ফিলিপনগর পি.এস.এস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালেনাসিম আলী নামে ওই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। তিনি শিক্ষার্থী ছিলেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালে নাসিম আলী বাইরেথেকে লেখা একটি লুজ শীট মূল উত্তরপত্রের সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করেন। বিষয়টি পরিদর্শনরত যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শকের নজরে আসলে তাকে তৎক্ষণাৎ উত্তরপত্র লেখা লুজশীটসহ আটক করা হয়। পরে তাকে পরীক্ষা থেকে বহিষ্কার করে।


কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি অনিয়ম ও অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণকরা হচ্ছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com