
নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী ও শিশু নিহত হয়েছে। স্থানীয় লোকজনের ধারণা,পারিবারিক কলহের কারণে সন্তানকে নিয়ে মা আত্মহত্যা করেছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে
নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।
বরাশুলা এলাকার সাব্বির হোসেন জানান, অজ্ঞাত ওই নারীস্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে, সেই কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। এসময় ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলে সন্তানের মৃত্যু হয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে ঘটনাস্থল রেলওয়ের আওতাভুক্ত হওয়ায় এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে রেলওয়ে পুলিশ খুলনা।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]