সারাদেশ
নড়াইলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০০:৪০
নড়াইলে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ ব্যাংক খুলনা অফিস কর্তৃক জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ জনসচেতনতা মূলক অনুষ্ঠান শুরু হয়।


লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ ব্যাংকখুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সোনালী ব্যাংক পিএলসি নড়াইল প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার।


এসময় উপস্থিত ছিলেন,সোনালী ব্যাংক পিএলসি লোহাগড়া বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মো. জাহিদ হাসান,বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানসহ ব্যাংক
কর্মকর্তা, জনপ্রতনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, গ্রাহক সহ দুই শতাধীক সুধীজন ওয়ার্কশপ এ অংশ নেন।


ওয়ার্কশপ এ প্রধান অতিথি বলেন, জালনোট চিনতে হলে আগে আসল নোট চিনতে হবে। আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলি জানলেই সহজে নকল নোট চেনা যাবে। বাজার কে অস্থিতিশীল করতে দুষ্ট চক্ররা বাজারে জালনোট ছেড়ে বাজার অশান্ত করে।সকলে সজাগ থাকলে জালনোট প্রতিরোধ করা সম্ভব।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com