মোরেলগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্ধোধন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ২১:৫০
মোরেলগঞ্জে খাল পুনঃখনন কাজের উদ্ধোধন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি পুকুরের পুনর খনন কাজের উদ্বোধন করা হয়েছে।


শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার দৈবজ্ঞহটী, পুটিখালী, বলইবুনিয়া ইউনিয়নের হামছাপুর, পুকুর ডানা ও কচুবুনিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ধোধন করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।


বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে উত্তর মিত্রডাঙ্গা বিররুল ওয়ালেদাইন তাহাফজুল কুরআন মাদ্রাসা মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি নির্বাহী প্রকৌশলী মো. জামাল ফারুক, বাগেরটহাট এপিপি (দুদক) শেখ নজরুল ইসলাম কাজল, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম ও জামায়াত ইসলাম উপজেলা আমির মো. সাহাদাৎ হোসাইস প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com