
ঝিনাইদহে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে দুর্ঘটনায় তিনি নিহত হন।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী কুষ্টিয়া জেলার মিনাপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস এর লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে স্ত্রী শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান শাম্মী আক্তার।
ওই সময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পারিবারিক ভাবে মরদেহ দাফন করা হবে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]