কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সর্বস্তরের মতবিনিময় সভা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ২২:৪৪
কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সর্বস্তরের মতবিনিময় সভা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের কোটচাঁদপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের সঙ্গে উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান।


সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম, পৌর আমির আব্দুল কাইয়ুম, সাংবাদিক এস এম রায়হান উদ্দীন, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, ছাত্র প্রতিনিধি হৃদয় আহসান, পৌর কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, শিক্ষক মশিয়ার রহমানসহ আরও অনেকে।


বক্তারা তাঁদের বক্তব্যে উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, চাঁদাবাজি প্রতিরোধ, আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, কৃষিখাতের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন।


সভায় নবাগত জেলা প্রশাসক মো. নোমান হোসেন সংশ্লিষ্ট সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।


বিবার্তা/রায়হান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com